শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২০

ভ্রাম্যমাণ আদালতে দণ্ড অবৈধভাবে বালু উত্তোলনে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শফিকুল ইসলাম (৩৮) নামের এক ট্রাক্টর মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মনাকষা-বিনোদপুর আঞ্চলিক সড়কের বনকুল এলাকা থেকে বালুভর্তি ট্রাক্টরসহ তাকে আটক করা হয়।
তিনি উজিরপুর বাবুপুর গ্রামের হাসান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ও শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জনাব, মো. জুবায়ের হোসেন বলেন, পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনার সময় আটক হন শফিকুল। এ সময় তিনি নিজ ট্রাক্টর নিয়ে পদ্মার সাত্তারের ঘাট নামক এলাকা থেকে বালু উত্তোলন করে ফিরছিলেন।
অভিযানকালে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, চৌধুরী জোবায়ের আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।