শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২০

গাজাসহ বরিশাল নগরীতে এক মাদক ব্যবসায়ী আটক।

ডেইলি ক্রাইম বার্তা : অভিযান চালিয়ে বরিশাল নগরীর কাউনিয়ায় থানা পুলিশ পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছেন। আটককৃত মো.রিপন খান (২৫) পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার এলাকার বাসিন্দা জাকির খানের ছেলে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এস আই তানজিল আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি টিম নগরের ৪ নম্বর ওয়ার্ডের আল মাদানী সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় এবং তাকে আটক করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”