শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২০

১০ কেজি গাঁজাসহ নেত্রকোনায় একজন গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা : ১০ কেজি গাঁজাসহ নেত্রকোনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০ কেজি গাঁজাসহ ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
নেত্রকোনা জেলার পুলিশ সুপার জনাব, মো. ফয়েজ আহমেদের নির্দেশনায় ওসি ডিবি (পূর্ব) সাইদুর রহমানের তত্ত্বাবধানে এস আই মো. তাহের উদ্দিন খানের নেতৃত্বে একটি দল নেত্রকোনা মডেল থানাধীন মদনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মো. ইব্রাহিম ওরফে রানাকে ওই মাদকসহ গ্রেপ্তার করেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”