শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩২

স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং যুবকদের গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে কুমিল্লার লাকসামে ধর্ষণের অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের আমানত উল্লাহর ছেলে রায়হান (২৯), মামিশ্বর গ্রামের রমিজ খানের ছেলে রাকিবুল ইসলাম আমিন (২০) এবং পার্শ্ববর্তী ষোলদোনা গ্রামের আবদুল মান্নানের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।
মঙ্গলবার ৩১ জানুয়ারি গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় আগের দিন সোমবার ৩০ জানুয়ারি লাকসাম থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ওই তিন যুবককে গ্রেপ্তার করেছেন।
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. মেজবাহ উদ্দিন ভুঁইয়া বলেন, এই ঘটনায় সোমবার (৩০ জানুয়ারি) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
তিনি আরো জানান, পুলিশ পৃথক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং কুমিল্লার আদালতে পাঠিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।