ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অটোরিকশা চোরচক্রের দুই সদস্যকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। তাদের কাছ থেকে চোরাইকৃত ৭ অটোরিকশা ও মিশুক জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- মো. বিল্লাল হোসেন (৩০) ও মো. আজিম (৩৩)।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস্) জনাব, মো. আমিনুল ইসলাম এ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, এ চক্রটি দীর্ঘদিন অসহায় খেটে খাওয়া মানুষের শেষ সম্বল অটোরিকশা মিশুক কৌশলে চুরি বা ছিনতাই করে অটোরিকশার রং বদল করে অন্যের কাছে বিক্রি করে আসছিল। গতকাল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কেরানীগঞ্জ মডেল থানার লাকিরচর সাকিনে অনিক সিএনজি পাম্পের সামনে দুজন অটোরিকশো বিক্রয় করার জন্য অবস্থান করছে।
এসময় কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব, শাহাব উদ্দিন কবিরের নেতৃত্বে মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মোহাম্মদ মামুনুর রশীদ ও এস আই জিয়াউদ্দিনসহ পুলিশের এক চৌকস টিম অভিযান চালিয়ে চোরচক্রের দুই সদস্যকে একটি অটোরিকশা/মিশুকসহ আটক করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।