শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩২

দুই আসামির ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছয় ও সাত বছর বয়সী দুই শিশুকে ঢাকা রাজধানীর মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় ধর্ষণের দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রোববার ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক জনাবা, বেগম মাফরোজা পারভীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- মো. ফজলু (৩২) ও মো. জহিরুল ইসলাম (৫৪)।