শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩২

সড়ক দুর্ঘটনায় আহত সাইকেল আরোহীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের ধাক্কায় ঢাকা রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের নিচে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মহসিন রেজা (৪৫) নামে বাইসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন মহসিন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। তবে বর্তমানে খিলগাঁও গোড়ানে পরিবার নিয়ে থেকে নয়া পল্টনে একটি চাইনিজ রেন্টুরেন্টে সিনিয়র গ্রুপ ক্যাপ্টেন হিসেবে চাকরি করতেন মহসিন।
নিহতের সহকর্মী জহিরুল ইসলাম জানান, গত শনিবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে নিজের বাইসাইকেল নিয়ে বাসার উদ্দেশে রওনা দেন মহসিন। এরপর তার দুর্ঘটনার খবর শুনতে পান তারা। পরে হাসপাতালে এসে তাকে দেখতে পান।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজ হক ভূঁইয়া জানান, শনিবার রাতে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেলের ড্রাম বহনকারী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশই তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।