শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪০

ধর্ষণ মামলার পলাতক আসামি বরিশালে গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা : নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার এক পলাতক আসামিকে বরিশাল নগরীতে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ২৮ জানুয়ারি ভোররাতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৮।
গ্রেপ্তার জসীম খান (৪০) নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি।
র‌্যাব-৮ এর ১নং কোম্পানি কমান্ডার মেজর জনাব, মোহাম্মদ জাহাঙ্গীর আলম মামলার বরাতে জানান, নৃত্যশিল্পী ওই নারী একজন প্রশিক্ষক ছিলেন। ২১ জানুয়ারি তারই সহকারী মিরাজ হোসেন (২২) জরুরি কথা বলে একটি কক্ষে নিয়ে যায়। সেখানে মিরাজ নৃত্যশিল্পীকে ধর্ষণ করে। পরে ওই কক্ষে জসীমসহ অজ্ঞাত আরও একজন প্রবেশ করে তারা কিশোরীকে ধর্ষণ করে এবং এ ঘটনায় কিশোরী নৃত‍্যশিল্পীর মা বাদী হয়ে মিরাজ ও জসীমসহ অজ্ঞাত একজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
র‌্যাব কোম্পানি কমান্ডার বলেন, ঘটনাটি জানতে পেরে র‌্যাব ছায়াতদন্ত ও নজরদারি শুরু করে। র‌্যাব সদর দপ্তরের আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮ এর এএসপি জনাব, রেজাউল করিমের নেতৃত্বে একটি দল পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায় অভিযান চালায়। ভোররাত পৌনে তিনটার দিকে ওই এলাকায় আত্মগোপনে থাকা জসীমকে গ্রেপ্তার করা হয়। আসামিকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”