ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাঁচটি স্বর্ণের বারসহ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে আবুল কালাম (৬৪) নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে স্বর্ণের চালানটি আটক করে রাতে প্রেসনোটের মাধ্যমে বিষয়টি সংবাদকর্মীদের জানানো হয়। আটক আবুল কালাম শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত আলহাজ জামাল হোসেনের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জনাব, শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম নামে এক সাইকেল আরোহীকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন তিন কেজি ৫৮৩ গ্রাম।
উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ৫৮ লাখ ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি ও স্বর্ণ শার্শা থানায় মামলার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।