শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪০

এক যুবকের ট্রেনে কাটা পড়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে এক যুবকের ঢাকা রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। দুর্ঘটনার সময় তার পরনে ছিল নেভি ব্ল–থ্রি কোয়ার্টার ট্রাউজার ও কালো রঙের টি-শার্ট।
ঢাকা রেলওয়ে থানার এএসআই সানু বলেন, ঘটনাস্থলের আশপাশের লোকজনের মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেন আসছিল এবং তখন তিনি ফোনেই মগ্ন ছিলেন। এরপর সেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান ওই যুবক।
তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করি। তার মোবাইল ফোনটি পাওয়া গেছে এবং সেটি ভেঙে গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।