শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪০

ফুটপাত থেকে লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফুটপাত থেকে ঢাকা রাজধানীর লালবাগে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইকবাল হোসেন। তিনি ভবঘুরে ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার দুপুরে লালবাগ থানাধীন বিজিবি ২ নম্বর গেটের অদূরে রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে সিআইডি ইকবালের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেন এবং নিশ্চিত করেন তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়।
লালবাগ থানার এসআই শেখ মো. নতুন মিয়া জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, দু’তিন দিন ধরে ইকবাল হোসেন ওই এলাকায় ঘোরাফেরা করতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।