শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪০

মাদক কারবারি ইয়াবাসহ আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ফিশিং বোট থেকে কক্সবাজারের পেকুয়া উপজেলায় দুই লাখ ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব জানায়, উদ্ধার হওয়া ইয়াবার দাম আনুমানিক ছয় কোটি টাকা।
বৃহস্পতিবার ২৬ জানুয়ারি ভোর সাড়ে ৪টায় পেকুয়া উপজেলার মগনামা ঘাটে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন কুতুবদিয়া থানার সিকদারপাড়ার মো: ছবির আলমের ছেলে নুরুল আবছার (৩২), কক্সবাজার সদর থানার কুতবদিয়া পাড়ার জামাল উদ্দীনের ছেলে মো: মেহের আলী (৩৯), কক্সবাজার সদর থানার উত্তর কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে আব্দুল হামিদ (৩৭), একই এলাকার জামাল উদ্দীনের ছেলে মো: কালু (২৩), উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবু তাহেরের ছেলে নুরু হাসান (৩৩)।
বৃহস্পতিবার চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মেজর জনাব, মেহেদী হাসান।
তিনি আরো জানান, উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ছয় কোটি টাকা। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।