শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪০

বাসচাপায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসচাপায় জাকির হোসেন (৬৫) নামে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পক্কিমার্কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন গাছবাড়িয়া এলাকার রশিদ আহমদের ছেলে।
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, তিনি সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ বাসটি আটক করেছে বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।