শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪০

ফুল দিয়ে বরণ নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের।

ডেইলি ক্রাইম বার্তা : সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৪১ জন সহকারী শিক্ষককে ফুল দিয়ে বরন করে নেয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সহকারী শিক্ষকদের পরিচিত ও বরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চুন্নু ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর সফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা নাদিরা ইয়াসমিন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সৈয়দ মাহবুবুর রহমান।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”