শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪০

ভারতীয় চিনিসহ র‌্যাবের অভিযানে আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : র‌্যাব-১৪ এর একটি দলের অভিযানে নেত্রকোনায় ২ হাজার ৪৮৫ কেজি ভারতীয় চিনিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে ওই অভিযান পরিচালনা করে র‌্যাব।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার সদর থানাধীন রাজুর বাজার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে র‌্যাব। একটি পিকআপ ভ্যান তল্লাশিকালে ভেতরে থাকা মুনকির মিয়া (২৭) ও গোবিন্দ শীলকে (৩২) আটক করা হয়। তাদের বাড়ি নেত্রকোনা সদরে। ওই সময় পিকআপ থেকে ২ হাজার ৪৮৫ কেজি ভারতীয় চিনি ও পিকআপটি জব্দ করা হয়।
বুধবার সকালে র‌্যাব-১৪ কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত জানানো হয়।
র‌্যাব-১৪ ময়মনসিংহের সহকারী পরিচালক জনাব, মো. আনোয়ার হোসেন জানান, আটক দুই ব্যক্তিসহ অন্যরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাই পথে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে বিক্রয় করছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটকদের নেত্রকোনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।