শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫২

বৃদ্ধের মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ নেত্রকোনার কলমাকান্দায় উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ২৪ জানুয়ারি রাতে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের শ্যামপুর সেতু সংলগ্ন সড়কের ওপর মরদেহটির সন্ধান মেলে। খবর পেয়ে থানা পুলিশ লাশটি হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৈলাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামের লোকজন তাকে ওই এলাকায় অবস্থান করতে দেখেছেন। মঙ্গলবার বিকেলে শ্যামপুর সেতু সংলগ্ন সড়কের ওপর ওই বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পান। তার বয়স আনুমানিক ৭০ বছর।
এলাকাবাসীর কেউ তাকে চেনেন না। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
কলমাকান্দার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত বৃদ্ধের লাশ পুলিশ হেফাজতে নেয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ বুধবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।