শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫২

সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় ঢাকা রাজধানীর কাকরাইলে ৬৫ বছর বয়সী এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা এবং তিনি ঢাকার রামপুরা টিভি স্টেশন এলাকায় থাকতেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রোমেন মিয়া বলেন, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে কাকরাইলের জাজেস কমপ্লেক্সের সামনে পিকআপ ভ্যানটি রিকশাকে ধাক্কা দিলে তাজুল গুরুতর আহত হন।
তিনি আরো জানান, রাত সোয়া ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।