ডেইলি ক্রাইম বার্তা : দের কেজি গাঁজাসহ মোঃ সেন্টু হাওলাদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে বরিশাল বন্দর থানা পুলিশের অভিযানে আটক করা হয় রবিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় দূর্গাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ সেন্টু হাওলাদার দূর্গাপুরের মোঃ ছালাম হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে এক কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সেন্টু হাওলাদারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”