ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসচাপায় আব্দুল করিম (২৮) নামে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুরে এক মোটরসাইকেল আরোহী নিহত ও সাগর (২৭) নামে একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। নিহত আব্দুল করিম যশোর সদর উপজেলার খাজুরা বেলতলা গ্রামের সাহাজাহানের ছেলে এবং আহত সাগর আব্দুল করিমের চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, করিম ও সাগর ব্যক্তিগত কাজে খাজুরা থেকে যশোর যাচ্ছিলেন। সাগর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তারা হাশিমপুর পৌঁছলে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাস তাদের পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও অন্যজন গুরুতর আহত হন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।