ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ভবনে কাজের সময় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার কেরানীগঞ্জ থানাধীন রিভারভিউ আবাসিক এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় কাজের সময় সাজু আহমেদ (২৪) বিদ্যুৎপৃষ্ট হন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো: শাহ জামান জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এ ব্যাপারে কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।