শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৮

একজনের মৃত্যু সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেলের ধাক্কায় দিনাজপুরের নবাবগঞ্জে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার ১১ জানুয়ারি বিকেলে উপজেলার নাওভাংগা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুল জলিল (৫৫)। তিনি বিরামপুরের উত্তর ভগবতীপুর গ্রামের মৃত ছোবহান আলীর ছেলে।
এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার নাম সুমন কুমার রায় (৪৫)। তিনি রংপুরের পীরগঞ্জ থানার সমর রায়ের ছেলে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।