শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৪

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছাত্রীদের স্কুলে যাওয়ার দৃশ্য মোবাইলে ধারন করে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন গড়াইটুপি এলাকায় টিকটক করার অপরাধে সতিনাথ কর্মকার (৩০) নামে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার তাকে জরিমানা করা হয়।
আভিযোগ রয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে গড়াইটুপি এলাকায় স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রীদের ভিডিও মোবাইলফোনে ধারণ করেন ওই যুবক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, এ এইচ এম লুৎফুল কবীর জানান, বৃহস্পতিবার দর্শনা থানাধীন গড়াইটুপি এলাকায় স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রীদের ভিডিও মোবাইলফোনে ধারণ করে সতিনাথ কর্মকার নামে এক যুবক। এ ঘটনায় এলাকায় বিষয়টি নিয়ে নানামুখী গুঞ্জন সৃষ্টি হলে পুলিশ ঘটনাটি জানতে পারে। ঘটনা জানার পর দর্শনা থানাধীন তিতুদহ পুলিশ ক্যাম্পের এএসআই ইদ্রীস আলী দুপুরের দিকে সদর উপজেলার গড়াইটুপির বিমল কর্মকারের ছেলে আলোচিত সতিনাথ কর্মকারকে (৩০) আটক করেন।
তিনি জানান, পরে অভিযুক্ত সতিনাথকে বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব, মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।