শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪২

নিষিদ্ধ মাদক উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রায় পাঁচ কোটি টাকার কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিজিবি-২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জনাব, শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, তারা নাফ নদীর তীরবর্তী বেড়িবাঁধ সংলগ্ন খারাংখালী এলাকা থেকে এক দশমিক ৬৫ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এই মাদক রোববার রাতে উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, খবর পেয়ে বিজিবির দুটি টহল দল মধ্যরাতে খারাংখালীতে অভিযান চালায়।
পরে বিজিবি দল ঘটনাস্থলে গিয়ে কাপড়ে মোড়ানো ক্রিস্টাল মেথ ও ইয়াবা ট্যাবলেট দেখতে পায়।
জনাব, ইফতেখার আরও জানান, বিজিবি সদস্যরা মাদক চোরাকারবারীদের ধরার তৎপরতা চালালেও অবৈধ মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি।