ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক অভিযান চালিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ চার কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একটি লাইটগান, তিনটি মোবাইল ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রোববার সকালে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। শনিবার রাতে তাদের গ্রেফতারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-১১।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) জনাব, মো.শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পশ্চিম খালিশপুর গ্রামের কাজী ছেলামত উল্যার বাগানে অভিযান চালিয়ে দেশীয় পাইপগানসহ আরও এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।