ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বাসা থেকে চুরি করে পালানোর সময় ফেনীর ছাগলনাইয়ায় ধাওয়া করে মুন্নি নামের এক নারীকে ১৭১টি চাবিসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
শনিবার রাতে ছাগলনাইয়া পৌরসভার মটুয়া সুবেদারপাড়া থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ছাগলনাইয়া থানার ওসি জনাব, সুদ্বীপ রায় পলাশ জানান, আটককৃত ওই নারীর নাম রেহানা আক্তার মুন্নি (৪৪)। তাকে থানায় জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে৷ মামলার পর তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে৷