শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৪

গাঁজা সহ ফরিদপুর নগরকান্দায় মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা : গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের নগরকান্দায় ৫০০গ্রাম গাঁজা সহ নগরকান্দা থানা পুলিশ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার সকালে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোঃ মিরাজ হোসেন এর নির্দেশনায় এসআই মোঃ আনোয়ার হোসেন, এএস আই আজিজুর ইসলাম অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা সহ আসামী মোঃ ফরিদ শেখ (২৫) কে গ্রেফতার করেন। ফরিদ শেখ সাহেদ আলী শেখ এর ছেলে গ্রাম মিনার নগরকান্দা জেলা ফরিদপুর এর বাসিন্দা। পুলিশ আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু করে শুক্রবার পুলিশ স্কটের মাধ্যমে ফরিদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নগরকান্দা থানার এসআই আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং এ অভিযান অব্যাহত থাকবে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”