শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৬

বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্টে আবুল কাশেম মোল্লা (৩৪) নামের চাঁদপুরের হাজীগঞ্জে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার সর্বতারা গ্রামের নতুন সরদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
কাশেম মোল্লা পাশের বড়কুল পূর্ব ইউনিয়নের কোন্দ্রা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
নিহতের বড় ভাই জসিম মোল্লা জানান, গত দুই মাস ধরে তারা দুই ভাই একটি ভবনের নির্মাণ কাজ করছিলেন। বৃহস্পতিবার বিকেলে লোহার সাবল দিয়ে ভবনের পেরেক খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় কাশেম। এ সময় তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ জোবাইর সৈয়দ বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।