শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৬

মুলতবী মামলা সংক্রান্ত বরিশালে বিএমপি’র মামলা মনিটরিং কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত। 

ডেইলি ক্রাইম বার্তা : বিএমপি সদরদপ্তরে মুলতবী মামলা সংক্রান্ত এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় ২১ ডিসেম্বর সকাল ১২ টায় বরিশাল মেট্রো পলিটনে। এ সময় সভায় সভাপতিত্ব করেন, বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ ও সভাপতি মামলা মনিটরিং কমিটি জনাব, আবু আহাম্মদ আল মামুন। 
এসময় তিনি মুলতবী মামলা সমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে মামলা মনিটরিং কমিটির সকল সদস্য ও তদন্ত কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব, মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম- সেবা, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব, মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব, খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব, মোঃ ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ জনাব, মোঃ আব্দুল ওয়ারেস সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”