শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৬

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গৌরনদীর নলচিড়া ক্রেডিট ইউনিয়নের।

ডেইলি ক্রাইম বার্তা : জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত বরিশালের গৌরনদীর সর্ববৃহত প্রতিষ্ঠান নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সভা “ভবিষ্যৎ আর্থিক সামর্থ অর্জনে ক্রেডিট ইউনিয়ন” এই স্লোগান কে ধারন করে অনুষ্ঠিত হয়।
বুধবার ২১ ডিসেম্বর ২০২২ দিনব্যাপি ক্রেডিট ইউনিয়ন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি মোঃ রিয়াদ হোসেন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশীল কুমার করাতী, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী, কালব্ লিমিটেড ‘ঘ’ অঞ্চলের পরিচালক আব্দুল মান্নান লোটাস।
ক্রেডিট ইউনিয়নের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, ক্রেডিট ইউনিয়নের সহসভাপতি কালাম খান, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা এবং শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”