ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মঙ্গলবার (২০ ডিসেম্বর) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ওয়েব ফাউন্ডেশনের বিজয়িনী সম্মাননা ২০২২। ঢাকাস্থ গুলশানের স্যুটিং ক্লাব অডিটোরিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ওয়েব ফাউন্ডেশনের বিজয়িনী সম্মাননা ২০২২, এ বছরের সেরা ২২ জন নারী উদ্যোক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন মাননীয় বানিজ্য মন্ত্রী জনাব, টিপু মুনশি।
প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে মাননীয় বানিজ্য মন্ত্রী জনাব, টিপু মুনশি এমপি বলেন অর্থনৈতিক সমৃদ্ধি গঠনে এদেশের নারীরা হবে রোল মডেল।
বিশেষ অতিথি ছিলেন ড. জনাব, বিকর্ণ কুমার ঘোষ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।
মোঃ আলতাফ হোসেন, পিডি, আইডিয়া প্রকল্প, আইসিটি ডিভিশন। মোঃ রেজাউল করিম,পিএইচডি গবেষক
ইরাসমাস ইউনিভার্সিটি, রটারডাম, নেদারল্যান্ডস, ডাঃ আনোয়ার ফরাজি ইমন, চেয়ারম্যান, ফরাজি হাসপাতাল।
ওয়েব ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রুপা আহমেদ তার বক্তব্যে বলেন, আমরা একজন নারী উদ্যোক্তা ১০ জন নারীর কর্মস্থান সৃষ্টি করবো। বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিতে ওয়েব ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
প্রধান আলোকের বক্তব্যে মানহা গ্রুপের চেয়ারম্যান ও ওয়েব ফাউন্ডেশন এর চীফ এডভাইজার ড. মুহিব আহমেদ শাহিন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ওয়েব ই হবে প্রধান অংশীদার। নারীরা তার হেফাজত করে নিজস্ব গতিতে এগিয়ে যাবে অনেক দূর।
ওয়েবের ভাইস প্রেসিডেন্ট, রবিন আহমেদ বলেন, আমরা পুরুষরা নারীদের অগ্রগতিতে সহায়ক ভুমিকা পালন করবো।
নারী উদ্যোক্তাদের এই মিলন মেলায় উপস্থিত ছিলেন ওয়েবের সাধারণ সম্পাদীকা শরীফা ইশরাত জাহান সাদিয়া, তামান্না নাহিদ খান, পুর্নিমা ত্রিপুরা পিউ,শিরিন আখতার সহ ওয়েবের ৩ শতাধিক নারী উদ্যোক্তা।