শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৬

কষ্টি পাথরের মূর্তি উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩০১ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া সীমান্ত এলাকা থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমড়া সীমান্ত ফাঁড়ি এলাকার সীমান্ত পিলার নম্বর ৩০০/৭-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটার ভেতরে দক্ষিণ আমড়া মাঠে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ চলছিল। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. মোকসেদুল ইসলাম মাটি খনন করতে গিয়ে কষ্টিপাথরের একটি মূর্তি খুঁজে পান। এরপর বিষয়টি আমড়া সীমান্ত ফাঁড়ি এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানকে জানানো হয়। খবর পেয়ে সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মো. শুকশাহ বিজিবির একটি দলসহ ঘটনাস্থলে গিয়ে পূর্ণাঙ্গ মূর্তিটি উদ্ধার করেন।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জনাব, মো. আলমগীর কবির পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে কষ্টিপাথরের মূর্তিটি কাস্টমসে জমা দেওয়া হবে।