ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ভবন থেকে রাজধানীর ডেমরায় সন্তানসহ এক নারী নিচে পড়েছেন। এই ঘটনায় নারী মারা যান এবং তাঁর সন্তান গুরুতর আহত হয়।
আজ রোববার ডেমরার সানারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে।
মারা যাওয়া নারীর সন্তানকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে নারী ও তাঁর আহত সন্তানের নাম জানাতে পারেনি পুলিশ।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, পাঁচতলা থেকে সন্তানসহ নিচে পড়ে এক নারী মারা গেছেন বলে খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি বোঝার চেষ্টা করছে।
ফারুক মোল্লা আরও বলেন, নিহত নারী ও তার সন্তানের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাটি তারা খতিয়ে দেখছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন।
পুলিশ বলছে, এটি আত্মহত্যা, নাকি হত্যা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।