শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৮

মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল ট্রাকের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘন কুয়াশায় ঢাকার ধামরাইয়ে ইটভর্তি ঘাতক ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন গৌরাঙ্গ রাজবংশী (৩৪) মোটরসাইকেল আরোহী এক মাছ ব্যবসায়ী।
নিহত গৌরাঙ্গ রাজবংশী উপজেলার ভগবানপুর এলাকার টেন্টু রাজবংশীর ছেলে। শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কৃষ্ণপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।