শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৮

নবাগত জেলা প্রশাসকের সাথে আইনশৃঙ্খলা কমিটির সভা।

ডেইলি ক্রাইম বার্তা : নবাগত জেলা প্রশাসক জনাব, মোঃ জাহাঙ্গীর হোসেনের সাথে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত বরিশালে। গতকাল রবিবার সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার, জেলা পুলিশ সুপার জনাব, ওয়াহিদুল ইসলাম-বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব, ইকবাল হোসেন, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বিএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ ফজলু, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব’র সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এসময় নবাগত জেলা প্রশাসক জনাব, মোঃ জাহাঙ্গীর হোসেন সভায় আগত সকলের সাথে পরিচিত হন এবং সকলের সমন্বয়ে বরিশাল জেলাকে সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সবাই একসাথে কাজ করার আহবান জানান।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”