শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৮

যুবকের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক যুবকের বস্তাবন্দি লাশ টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা এলাকা থেকে উদ্ধারের দুই ঘন্টা পর দুই আসামিকে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের একজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ীর গোয়ালন্দ থানার বাহাদুরপুর এলাকার মো. শাহেদ (২০) এবং অপরজন তার সহযোগি বন্ধু মো. ইমরান (২১)। নিহত হলেন ঢাকার নবাবগঞ্জ থানার সাদাপুর এলাকার খলিলুর রহমানের ছেলে শেখ রাকিব (২৩)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-মিডিয়া) জনাব, চৌধুরী মোঃ তানভীর জানান, মুদাফা এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে ভিকটিম শেখ রাকিব একটি ওয়ার্কশপে ওয়েল্ডিংয়ের কাজ করতেন। একই ওয়ার্কশপে পাহারাদার হিসেবে কাজ করতেন মো. শাহেদ।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৬টা ১০ মিনিটের দিকে টঙ্গীর মুদাফা এলাকায় বস্তা বন্দি লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে টঙ্গী থানার এসআই শরীফুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং বস্তা কেটে ওই যুবকের লাশ বের করে। পরে লাশটি ঢাকার নবাবগঞ্জ থানার সাদাপুর এলাকার খলিলুর রহমানের ছেলে শেখ রাকিবের (২৩) বলে সনাক্ত করা হয়। রাকিব মুদাফা এলাকার একটি ওয়ার্কশপ এর ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করতেন।
শাহেদ তার বন্ধু ইমরানের সহযোগিতায় তাকে হত্যার পর লাশটি বস্তার ভেতর ভরে ওয়ার্কশপের পাশে নিচু জায়গায় ফেলে রাখে এবং রক্তমাখা অন্যান্য আলামত বস্তার ভিতরে ভরে পরিত্যক্ত একটি জায়গায় ফেলে দেয়। তথ্যমতে সহযোগি বন্ধু ইমরানকেও শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।