শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৬

আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা : শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নেত্রকোনা জেলা শহরের, নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা দূনীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। কর্মসূচীর উদ্ধোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান। অন্যানোর মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আকলিমা খাতুন, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক তাহেজা বেগম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা শামছুন্নাহার বিউটি প্রমুখ।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”