শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৬

পুলিশের অভিযানে ফরিদপুর নগরকান্দায় ৫ ডাকাত আটক।

ডেইলি ক্রাইম বার্তা : ডাকতি মামলার অভিযোগের ভিত্তিতে ফরিদপুরের নগরকান্দা থানায়, নগরকান্দা থানা পুলিশের অভিযানে লুণ্ঠিত মালামাল সহ ৫ ডাকাত আটক। ফরিদপুর পুলিশ সুপার জনাব, মোঃ শাহজাহান বিপিএম সেবা এর নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব, আসাদুজ্জামান শাকিল এর দিক নির্দেশনায় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ মিরাজ হোসেন এর নেতৃত্বে এস আই কিবরিয়া সহ নগরকান্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ডাকাত দলের ৫ সদস্য কে আটক করেন। আটককৃত ডাকাত সদস্যরা হলেন- নাজমুল তালুকদার (২৬) পিতা ইসরাইল তালুকদার, তামিম মোল্লা(২২) পিতা ফারুক মোল্লা, মোঃ শাহিন মাতুব্বর (১৮) পিতা রবিউল মাতুব্বর, সুমন মুন্সি পিতা হায়দার মুন্সী, মনির হোসেন শেখ পিতা ইসরাইল শেখ। পুলিশের ব্রিফিং শেষে ৯ ডিসেম্বর কারাগারে তাদেরকে প্রেরন করেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্হানে এই ডাকাত চক্র ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম করে আসছে বলে পুলিশ সূত্রে জানা যায়। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ মিরাজ হোসেন বলেন ডাকাতি মামলার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে এবং ৫ ডাকাতকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এ বিষয় তদন্ত চলমান রয়েছে।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”