ডেইলি ক্রাইম বার্তা : বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী শিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২২ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলা কার্যালয়ের আয়োজনে। সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি- এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলা অফিস মিলনায়তনে আলোচনা সভা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলার চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, জাতীয় মানবাধিকার ইউনিটি গৌরনদী উপজেলা শাখার সভাপতি আবদুছ ছালেক মামুন, রূপান্তর এনজিও এর গৌরনদী উপজেলা কো-অর্ডিনেটর সঞ্জীব কুমার, জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলা মাঠ সমন্বয়কারী মোঃ নুর মোহাম্মদ খান, সঞ্চয় কুমার ভদ্র, উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী সদস্যরা, উপজেলা মহিলা সংস্থা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থী নারীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
“এ, এস, মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”