ডেইলি ক্রাইম বার্তা : সহকারী পুলিশ কমিশনার বিএমপি সদরদপ্তর বরিশাল কোতয়ালী মডেল থানার জনাব, মোঃ খলিলুর রহমান এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ৭ ডিসেম্বর সকাল ১২ টায়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিএমপি জনাব, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার, মহোদয়।
উল্লেখ্য পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী মডেল থানা জনাব, মোঃ খলিলুর রহমানকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ হতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) বদলি করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর জনাব, মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার ডিবি জনাব, মােঃ জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব, মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন জনাব, খান মুহাম্মদ আবু নাসের সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”