শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৬

নিষিদ্ধ পানীয় কারখানায় অভিযানে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রায় সাত লাখ টাকা মূল্যের ঢাকার কেরানীগঞ্জে পাঁচ হাজার বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক পানীয়সহ রমজান (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) রাতে কেরানীগঞ্জের জিনজিরা তাওয়াপট্টি এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, খালেদুর রহমান বলেন, সোমবার রাতে আমরা জানতে পারি তাওয়াপট্টি এলাকায় একটি অবৈধ কারখানায় বাজারজাত করার জন্য বেশ কিছু নিষিদ্ধ যৌন উত্তেজক পানীয় মজুদ রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক লাগানো প্রায় পাঁচ হাজার বোতল যৌন উত্তেজক পানীয়, এক হাজার খালি বোতল, পানীয় তৈরির কাঁচামালসহ কারখানার কর্মচারী রমজানকে আটক করা হয়। তবে অভিযানের সংবাদ পেয়ে কারখানাটির মালিক আসাদুজ্জামান আসাদসহ বেশ কয়েকজন পালিয়ে যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় প্রতিষ্ঠানের মালিক আসাদ ও গ্রেপ্তার হওয়া রমজানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।