শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৫

পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের চার দিন পর ময়মনসিংহের ভালুকায় পুকুর থেকে পারভীন আক্তার (১৯) নামের এক তরুণীর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
সোমবার সকালে আউলিয়ারচালা গ্রামের একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মডেল থানার পুলিশ পুকুর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. কামাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খুন কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।
তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।