শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৬

একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে রায়হান ভূঁইয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ, আর এই ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়।
রোববার দিবাগত রাতে আখাউড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা ইয়ার হোসেন ভূঁইয়ার ছেলে।
আখাউড়া থানার ওসি জনাব, আসাদুল ইসলাম জানান, অভিযুক্ত বখাটে রায়হানকে রোববার রাতেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।