শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৬

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের ছাতকে আব্দুস সালাম (৩০) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে। রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোকারভাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।
সালাম উপজেলার বড়কাপন গ্রামের আলা উদ্দিনের ছেলে এবং জাউয়াবাজার ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।
এলাকাবাসী জানায়, সালাম বাড়ি থেকে বেড়িয়ে মোটরসাইকেল নিয়ে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে বোকারভাঙ্গা নামক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কা খায়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।