মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১২

একজনের মৃত্যু ট্রাকচাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদ্রাসা থেকে মোটরসাইকেলযোগে বাবার সাথে বাসায় ফেরার পথে আশুলিয়ায় ট্রাকচাপায় মৃত্যু হয়েছে ইব্রাহিম খলিল মাহাদী নামের ১২ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়ার বাইপাইল ত্রীমোড় এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম খলিল মাহাদী ফজলুর রহমানের ছেলে। ফজলুর রহমান আশুলিয়ার কুটুরিয়ার নিক্কন হাউজিংয়ে পরিবার নিয়ে বসবাস করতেন। ইব্রাহিম আশুলিয়া শ্রীপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) জনাব, আজিজুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।