শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৮

ব্যাগ থেকে স্বর্ণ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যাগ থেকে সাড়ে ৯ কেজি ওজনের যশোরের শার্শায় ৮২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারে নি তারা।
তবে এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় পুটখালি গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসানকে পলাতক আসামি করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে শার্শার পাঁচ ভুলট সীমান্তের রহমতপুর এলাকার একটি ইটভাটার পাশে অভিযানে চালিয়ে এসব স্বর্ণ আটক করা হয় এবং আসামি তখন পালিয়ে যায়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান,উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ছয় কোটি ৭৮ লাখ টাকা। এসব স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে।