ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জাহাঙ্গীর আলম (৩৫) নামের টাঙ্গাইলের সখীপুরে এক প্রবাস ফেরত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার দিবাগত রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীর ওই গ্রামের ফজলুর রহমান খানের ছেলে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মতিন বলেন, লাশের সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।