শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৮

মাদকবিরোধী অভিযানে আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিভিন্ন ধরনের মাদকসহ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে আটক করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ বুধবার (৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
তাদের প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।
ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।