শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১২

বালুবাহী নৌকা জব্দ এবং জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চট্টগ্রামের অন্যতম প্রকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর হাটহাজারী অংশের উত্তর মাদার্শা ও রাউজান অংশের খলিফাঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৪টি বালুবাহী ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
সোমবার (৭ নভেম্বর) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, শাহিদুল আলম। জব্দকৃত এসব নৌযানের মালিক থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, শাহিদুল আলম বলেন, রবিবার দিবাগত রাতে গোপন তথ্য পেয়ে উত্তর মাদার্শা এলাকায় অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। সকাল ৮টায় নৌকাগুলো আটক করা হয়। হালদা নদীতে মা-মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ মমিনুর রহমান স্যারের নির্দেশনায় উপজেলা প্রশাসন হাটহাজারীর কঠোর তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।