ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৫ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাক মিলন (৪৪) নামে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে একজনকে আটকের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলাটি করেন। গ্রেপ্তার আব্দুর রাজ্জাক মিলন (৪৪) কুড়িগ্রামের চিলমারী উপজেলার এলাকার আব্দুল করিমের ছেলে।
সৈয়দপুর থানার ওসি জনাব, সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামি আব্দুর রাজ্জাক মিলনকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।