রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৬

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৌর শহর থেকে ১০ কিলোমিটার দূরে মোকামিয়া মাহফিল থেকে ফেরার পথে মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় তিন কিশোর।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় বরগুনা-বেতাগী মহাসড়কের কাজিরহাট সংলগ্ন খাঁনেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা কবির মৃধার ছেলে ইয়াসিন আরাফাত (১৩), ৪ নম্বর মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া গ্রামের বাসিন্দা রফিক মৃধার ছেলে রাব্বি মৃধা (১৪) এবং মোকামিয়া গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে সিয়াম (১৩)।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. শাহআলম হাওলাদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ খুব দ্রুত পৌঁছে। মোটরসাইকেলসহ আরোহীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে আর অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। আজ শুক্রবার সকালে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।